Green Dhaka
ঢাকা সিটি কর্পোরেশন

গ্রিন ঢাকা মানে শহরের প্রতিটি গাছের যত্ন

সিটি কর্পোরেশনের প্রতিটি গাছ এখানে মানচিত্রে থাকে। চারা নিবন্ধন হয় QR দিয়ে, রোপণের ছবি জমা পড়ে মাঠ থেকেই, আর পরের যত্নের হিসাব থাকে গাছের নিজের পাতায়। আমরা ৫ লাখ গাছের দিকে এগোচ্ছি।

প্ল্যাটফর্ম

আমরা কী করি

গাছের পরিচয়, ছবি যাচাই, নিয়মিত পরিচর্যা আর অবদানের স্বীকৃতি, এই চার জায়গায় প্রযুক্তি আমাদের সাহায্য করে।

QR ট্র্যাকিং

প্রতিটি গাছের নিজের QR পরিচয় থাকে। স্ক্যান করলেই কে কখন লাগিয়েছে আর কী যত্ন হয়েছে দেখা যায়।

AI যাচাই

রোপণের ছবি আর তথ্য মিলিয়ে দেখতে AI সাহায্য করে। সন্দেহ হলে মানুষ নিজে পর্যালোচনা করেন।

মানচিত্র আর পরিচর্যা

শহরের সব গাছ মানচিত্রে থাকে। পানি দেওয়া বা স্বাস্থ্যের খবর পরে স্ক্যান করে জমা দেওয়া যায়।

NFT সনদ

গাছের ডিজিটাল সনদে আপনার অবদানের রেকর্ড আর স্বীকৃতি একসঙ্গে থাকে।

প্রক্রিয়া

যেভাবে কাজ করে

রোপণ থেকে পর্যবেক্ষণ, তিনটি সহজ ধাপ।

০১

বৃক্ষ রোপণ

নিবন্ধিত চারার QR কোড স্ক্যান করে রোপণ শুরু করুন।

০২

ছবি আর রোপণের তথ্য

গাছের ছবি তুলুন, অবস্থান নিশ্চিত করুন আর কে লাগাচ্ছেন সেটি লিখুন।

০৩

যাচাই আর পর্যবেক্ষণ

যাচাইয়ের ফল, পরিচর্যার আপডেট আর কার্বনের হিসাব গাছের পাতায় দেখুন।

কেন গ্রিন ঢাকা

প্রকল্পটি সিটি কর্পোরেশনের জন্য

গাছ লাগিয়ে চলে গেলেই কাজ শেষ হয় না, পরে তার খোঁজ রাখাটাই আসল কাজ। গ্রিন ঢাকা রোপণ, যাচাই আর পরিচর্যার রেকর্ড এক জায়গায় রাখে, যাতে শহরের গাছ সত্যিই বেঁচে থাকে।

মোবাইল অ্যাপে QR স্ক্যান করে, অবস্থান নিশ্চিত করে আর ছবি তুলে মাঠ থেকেই রোপণের রেকর্ড হয়ে যায়। AI আর মানুষের পর্যালোচনা একসঙ্গে কাজ করে, তাই ভুল তথ্য বা জাল রেকর্ড ধরা পড়ে।

নাগরিক, প্রতিষ্ঠান আর সিটি কর্পোরেশন একই জায়গায় নিজেদের অবদান দেখতে পায়। মানচিত্র আর পরিচর্যার রেকর্ড দেখে বোঝা যায় কাজ কতদূর এগিয়েছে। আমরা চাই গাছ শুধু লাগানো নয়, বেঁচেও থাকুক।

মিশন

প্রযুক্তি আর খোলা তথ্য দিয়ে গাছ লাগানোর কাজটা সবার জন্য সহজ করা। প্রতিটি গাছের রোপণ, পরিচর্যা আর বেড়ে ওঠার হিসাব রেখে শহরের সবুজ দীর্ঘদিন টিকিয়ে রাখতে চাই।

ভিশন

আমরা এমন এক সবুজ ঢাকা চাই, যেখানে সিটি কর্পোরেশন আর নাগরিক একসঙ্গে গাছ লাগায় আর বাঁচিয়ে রাখে। নির্ভরযোগ্য মানচিত্র থাকলে পরিকল্পনা আর যত্ন দুটোই সহজ হয়।

মোবাইল অ্যাপ

অ্যাপ কী কাজে লাগে

মাঠ থেকেই রোপণের তথ্য দিন, পরিচর্যা জমা করুন আর নিজের গাছ কেমন আছে দেখে নিন।

  • রোপণ সহজ করা

    মাঠে দাঁড়িয়েই QR স্ক্যান, অবস্থান আর ছবি দিয়ে রোপণের তথ্য জমা দিন।

  • খোলা তথ্য

    কে কোথায় কোন গাছ লাগিয়েছেন, রেকর্ড দেখলেই বোঝা যায়।

  • খোঁজ রাখা আর উৎসাহ

    পরিচর্যার আপডেট, কার্বনের হিসাব আর লিডারবোর্ড নিয়মিত অংশ নিতে উৎসাহ দেয়।

  • স্বীকৃতি

    নিজের প্রোফাইলে আর ডিজিটাল সনদে আপনার গাছ আর অবদান দেখা যায়।

গ্রিন ঢাকা মোবাইল অ্যাপের হোম স্ক্রিন
আমাদের উদ্যোগ

আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন

গ্রিন ঢাকা আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশনের একটি উদ্যোগ। সিটি কর্পোরেশন, নাগরিক আর প্রযুক্তিকে সঙ্গে নিয়ে আমরা শহরের গাছ মানচিত্রে রাখি আর যত্ন চালু রাখি।

বৃক্ষরোপণ আর শহরের সবুজ অবকাঠামো নিয়ে ফাউন্ডেশনের কাজ এগিয়ে নেয় গ্রিন ঢাকা। এক জায়গা থেকেই গাছের রেকর্ড, যাচাই আর পরিচর্যা দেখা যায়।

গ্রিন ঢাকা ও আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশনের লোগো

একটি গাছ দিয়েই শুরু হতে পারে

চারা নিবন্ধন করুন, QR স্ক্যান করে লাগান আর গাছটি বড় হওয়া পর্যন্ত খোঁজ রাখুন।